1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের ‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার সহকারী জজ হিসেবে নিয়োগ চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

মোবাইল ফোনে গেম খেলতে মানা করায় এক কিশোরের আত্মহত্যা !

 মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৮২ সময় দর্শন
মোবাইল ফোনে গেম খেলতে মানা করায় এক কিশোরের আত্মহত্যা !
 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করায় মা ও বোনের সঙ্গে ঝগড়া করে এস,এস,সি পরীক্ষার্থী মোস্তাকিন মন্ডল (১৬) গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩০ অক্টোবর ) বেলা সাড়ে ১১ টার দিকে নিজের শোবার ঘরে বোনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মোস্তাকিন।
সে উপজেলার সড়াতৈল গ্রামের আশরাফ মন্ডলের ছেলে এবং সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সড়াতৈল গ্রামের বাসিন্দা প্রতিবেশী আব্দুল মান্নান তালুকদার জানান, মোস্তাকিন বেশির ভাগ সময় মোবাইলে গেম খেলত। ঘটনার আগে তার মা ও বোন তাকে গেম খেলা বন্ধ করে লেখাপাড়া করার চাপ দেয়। এ নিয়ে মা বোনের সঙ্গে ঝগড়া করে মোস্তাকিন। এই ঝগড়ার রেশ ধরে সে আত্মহত্যা করে। আগামী ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নেবার কথা ছিল তার।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host