1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

জিয়া স্মৃতি জাদুঘরের ‘বৈধ কাগজপত্র’ নেই : মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩২৭ সময় দর্শন
জিয়া স্মৃতি জাদুঘরের ‘বৈধ কাগজপত্র’ নেই : মুক্তিযুদ্ধ মন্ত্রী

অনলাইন ডেস্কঃ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে চট্টগ্রামে যে স্মৃতি জাদুঘর রয়েছে, তার বৈধ কোনো কাগজপত্র নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয়োজনে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান।

জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে সরকারের পরিকল্পনা কী, জানতে চাইলে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘কারা স্মৃতি জাদুঘর করেছে, কী প্রেক্ষাপটে করেছে সেটা মহান সংসদে আলোচনা হয়েছে। মাননীয় সদস্যরা সবাই সোচ্চার ছিলেন। বিশেষ করে তিনবারের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, তিনিও বলেছেন। উনার কিছু প্রস্তাবনাও আছে।’

মন্ত্রী আরও বলেন, ‘যেহেতু সার্কিট হাউজ রাষ্ট্রীয় সম্পদ। কোন কর্তৃপক্ষ এটা করেছে, তার বৈধ কোনো কাগজপত্র আমরা দেখি নাই। আমরা চেষ্টা করেছি পাওয়ার জন্য। কীভাবে হয়েছে জানি না। যাই হোক সেটা (পুরাতন সার্কিট হাউজ) কীভাবে সংরক্ষণ করা যায় এই চট্টগ্রামবাসীর জন্য উন্মুক্ত করা যায়, স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করেই ভবিষ্যতে একটা ব্যবস্থা নেব।’

এর আগে, গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান বলেছিলেন, ‘চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে চলা যাদুঘর সরিয়ে ফেলা হবে। সে ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।’

সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতার হত্যাকাণ্ডের পর মোশতাক-জিয়ার সময়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দামি কল-কারখানাগুলো পানির দামে বিক্রি করে দেওয়া হয়, মূল্যবান সম্পদ বেহাত হয়ে যায়। এখনও উল্লেখযোগ্য সম্পদ ট্রাস্ট্রের নিয়ন্ত্রণে আছে, যার মধ্যে কিছু চট্টগ্রামে। চট্টগ্রামের পাহাড়ি জায়গায় ছোট ছোট স্থাপনা করে কিছু দখলের চেষ্টা করেছে। উদ্ধার ও ব্যবস্থাপনার জন্য সবার সহযোগিতা চাই।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামস্থ সম্পত্তি সংক্রান্ত এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. খাজা মিয়া, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকী ও নাহিদ ইজহার খান, ট্রাস্টের এমডি এস এম মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান এবং জেলা প্রশাসক মো. মমিনুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host