1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএর সঙ্গে কাজ করছে হপ লুন হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা ২১টি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন গ্রুপের পথে ইউএস-বাংলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ স্থানীয় নির্বাচনে জিততেই ইসিতে দলীয় লোক নিয়োগের অভিযোগ জামায়াতের ‘নির্বাচনে সুষ্ঠু ভোট বিএনপির দ্বারাই সম্ভব’- ভাঙ্গুড়ায় দলের কাউন্সিলে মাসুদ খন্দকার সহকারী জজ হিসেবে নিয়োগ চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

যৌন উত্তেজক ওষুধ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫১১ সময় দর্শন
যৌন উত্তেজক ওষুধ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি/

গাজীপুরে হকারের কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ কিনে তা খা্ওয়ার পর স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার হাজী মার্কেটের জাহিদের কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ হাজী মার্কেট এলাকার জাহিদ কলোনির ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী। মাসখানেক আগে তার স্ত্রী চাকরি ছেড়ে দেন। এ সময় তারা গ্রামের বাড়িতে ফিরে যাবার পরিকল্পনা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল রোববার রাতে তারা হকারের কাছ থেকে কেনা যৌন উত্তেজক ট্যাবলেট খান। রাত দেড়টার দিকে তাদের হৈ চৈ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় ওই দম্পতি স্থানীয়দের কাছে যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কথা বলেন।

তিনি আরও জানান, প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। তবে মৃতদেহ ঢামেকে ময়নাতদন্ত হবে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host