1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

মুসলিম আকাশ গড়ছেন প্রতিমা, ব্যস্ত শেষ আঁচরে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৭৯ সময় দর্শন
মুসলিম আকাশ গড়ছেন প্রতিমা, ব্যস্ত শেষ আঁচরে

অনলাইন ডেস্ক/

পূজা শুরুর বাকি আর মাত্র দুদিন। প্রায় সব আয়োজনই শেষ। কেনাকাটাসহ প্রতিমা কেনা বা তৈরিও শেষ পর্যায়ে। পঞ্চমী তিথিতে বেলতলা পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। তবে শেষ সময়ে প্রতিমায় রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। সেই ব্যস্ততায় হাতে রং তুলি নিয়ে সময় কাটছে আকাশের।

ধর্মে মুসলিম হলেও ২৪ বছর বয়সী আকাশ একজন সুনিপুণ প্রতিমা কারিগর। মনের অজান্তেই বেছে নিয়েছেন প্রতিমা তৈরিকে পেশা হিসেবে। আকাশ ময়মনসিংহের ছেলে। বাবা, বড় ভাই দিনমজুরের কাজ করলেও তিনি আনন্দ পান রং তুলিতে।

আকাশের এই পেশায় আসাটাও এক প্রকার মনের অজান্তে ভালোবেসে। সঙ্গে পারিবারিক অস্বচ্ছলতা। কিশোর বয়সে পরিবারের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। এরপর সময় কাটে প্রতিবেশী জয়ন্ত ঘোষের প্রতিমা তৈরি দেখে। সেই দেখে দেখেই আজ আকাশ প্রতিমা কারিগর।

আকাশ গণমাধ্যমকে জানান, গরিব পরিবারের সন্তান হওয়ায় বাবা-মা পড়ালেখা করাতে পারেননি। একটু বড় হতেই জয়ন্ত ঘোষের সঙ্গে প্রতিমা তৈরির চেষ্টা করেন। এরপর ধীরে ধীরে প্রতিমা তৈরি ও রং তুলি দিয়ে সাজানোর কাজ শিখে ফেলেন। এভাবেই এটিকে পেশা হিসেবে নিয়েছেন তিনি।

প্রতিবন্ধকতা সম্পর্কে আকাশ জানান, আসলে এটি তার পেশা। মাঝে মাঝে বন্ধু ও স্বজনরা এই কাজ থেকে বিরত থাকতে বলেন। তবে কাজ করে পারিশ্রমিক নিয়ে সংসার চালানোই বড় কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host