1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় কবরস্থানে তালা দিয়ে কন্যা শিশুকে দাফনে বাধা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৭৪৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় কবরস্থানে তালা দিয়ে কন্যা শিশুকে দাফনে বাধা

ভাঙ্গুড়া   প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় কবরস্থানের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নবজাত কন্যা শিশুর মৃতদেহের দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ ভেড়ামারা চড়পাড়া গোরস্থান কমিটির সভাপতি আব্দুস সামাদ খাঁনের বিরুদ্ধে। পরে তারা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ কল দিয়ে রাতে ঐ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। নবজাতক কন্যা শিশু উপজেলার চড়পাড়া গ্রামের মনিরুলের সন্তান।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকালে চড়পাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে একটি কন্যা শিশুর জন্ম দেন। ঐ দিন বিকেলেই শিশুটি মারা যায়। তখন পরিবারের লোকজন শিশুটির জন্য ভেড়ামারা চড়পাড়া যৌথ কবরস্থানে কবর খোঁড়ার জন্য গেলে ভেড়ামারা চড়পাড়া কবরস্থান কমিটির সভাপতি আব্দুস সামাদ খাঁনের নির্দেশে সাবেক ইউপি সদস্যের শফির ছেলে ফারুক ও অঞ্জু মাষ্টারের ছেলে রনির নেতৃত্বে গ্রামের কয়েক যুবক গোরস্থানের গেটে তালা লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে তখনই আলোচনা শেষে কবর খোড়ার অনুমতি দেন। কবর খোঁড়া শেষে শিশুটির পরিবারের লোকজন শিশুটির জানাজা নামাজের জন্য ফিরে যায়। জানাজা শেষে শিশুটির মৃত দেহ দাফনের জন্য নিয়ে এসে পুনরায় গোরস্থানের গেটে তালা লাগানো দেখতে পায় তারা। উপায় না পেয়ে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দেয় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বেশ কিছু জনপ্রতিনিধিদের জানায়। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ গিয়ে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিশুটির মৃহদেহ দাফনের ব্যবস্থা করে।

জানা গেছে, এতিমখানার ১৪ শতক জায়গা নিয়ে চড়পাড়া এলাকার বাসিন্দাদের সাথে ভেড়ামারা এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনে বিরোধ রয়েছে।

ভেড়ামারা চড়পাড়া গোরস্থান কমিটির সভাপতি আব্দুস সামাদ খাঁন বলেন, গোরস্থানের পাশের অবস্থিত এতিমখানা নিয়ে জমিজমা সংক্রান্ত ঝামেলার কারনে গেটেতালা দেওয়া হয়েছিল। পরে সেটা সমাধান করা হয়েছে।

পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি সমাধান করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনার বিষয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করা হয়েছিলে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় শিশুটির দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host