1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলিগুড়ি করিডোর সুরক্ষায় অমিত শাহ ফের উত্তরবঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে জামায়াত আমীরের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

পারভাঙ্গুড়া ইউনিয়নের আবারও নৌকার মাঝি হতে চান আলহাজ্ব হেদায়তুল হক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪৫ সময় দর্শন
পারভাঙ্গুড়া ইউনিয়নের আবারও নৌকার মাঝি হতে চান আলহাজ্ব হেদায়তুল হক

বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারও নৌকার মাঝি হতে মাঠে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হেদায়তুল হক, তৃণমূলের নেতা কর্মীদেরকে সু-সংগঠিত করে দিনরাত কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, অতি সম্প্রতি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় আবাও ২য় বারের মত নৌকার মাঝি হওয়ার প্রার্থীতা প্রকাশ করেন। তিনি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও মুজিব ভক্ত পরিবারের আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর ২য় পুত্র আলহাজ্ব মোঃ হেদায়তুল হক। তিনি স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে বর্তমান চেয়াম্যানের পাশাপাশি উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে দলীয় নৌকা প্রতীক পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিগত জোট সরকারের সময়ে পারভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগকে সু-সংগঠিত দলীয় কর্মসূচী ও সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য নানান সময়ে হামলা, পুলিশি হয়রানী নির্যাতন অত্যাচার ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি নির্বাচিত হয়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর গত মার্চ থেকে লকডাউনের সময়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের স্বাস্থ্য বিধি মেনে দুস্থ, অসহায়, কর্মহীন মানুষদের মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, নগদ অর্থ, চাউল সহ ত্রান সমগ্রী বিতরন করেছেন।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, উপজেলা আওয়মীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের দিক নির্দেশনা ও উপজেলা আওয়মীলীগের নেত্রী বৃন্দের সাথে আলোচনা করে দিনরাত মাঠ পর্যায়ে নির্বাচনী গনসংযোগ করেছেন।

এ বিষয়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদায়তুল হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনা’র দর্শন বুঁকে লালন করে রাজনীতি করি। দল আবারও তাকে নৌকা প্রতিক দিয়ে পাঠাবেন বলে আশা প্রকাশ করে সুখে দুঃখে জনতার পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host