1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

চাটমোহরে জামায়াতের ২২ নেতা-কর্মীর নামে বিএনপির মামলা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার চাটমোহরে এবার জামায়াতে ইসলামীর ২২ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে বিএনপি। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাটমোহর থানায় এই মামলা দায়ের করা হয়। এরআগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএনপি ও অঙ্গ সংগঠণের ৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে জামায়াতে ইসলামী।

হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি ও জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে মারপিটের ঘটনায় পলটাপালটি সংবাদ সম্মেলন,বিক্ষোভ ও মামলা দায়ের করলো সরকারি দল বিএনপি ও বিরোধি দল জামায়াতে ইসলামী। এনিয়ে বর্তমানে চাটমোহরে দুই দলের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা বাদী হয়ে চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান,পৌর জামায়াতের সভাপতি সোলায়মান হোসেন,সেক্রেটারি সাদ্দাম হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মুরাদ হোসেনসহ জামায়াতে ইসলামীর ২২ জন সেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়,জামায়াতের নেতা-কর্মীরা হাটের টেন্ডার দাখিলে বাধা দেয়। কৃষকদলের পৌর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাচ্চু উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গেলে জামায়াতের নেতা-কর্মীরা তাকে মারপিট করে আহত করে। এরআগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বাদী হয়ে কৃষকদলের পৌর শাথার সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাচ্চু,স্চ্ছোসেবক দলের নেতা শাহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের ৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার দুপুরে হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের হাতে মারপিটের শিকার হন চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বিকেলেই চাটমোহরে এক জরুরী সংবাদ সম্মেলনে পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আছগার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ঘটনার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

একইদিন রাতে পালটা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি। বিএনপি দাবি করে এই ঘটনার সাথে বিএনপি জড়িত নয়। জামায়াতের সংসদ সদস্য বিএনপিকে মিথ্যে দোষারোপ করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা করে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ হাবিবুর রহমান বলেন,বিএনপি যে মামলা করেছে,তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। প্রকৃত ঘটনা আড়াল করতেই এ ধরণের মামলা করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান,জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ও বিএনপির পক্ষ থেকে শুক্রবার রাতে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host