1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি খাতে বাড়ছে অনিশ্চয়তা দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দাম বাড়ার কারণ নেই- বিপিসি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব পিরোজপুরের ’জিয়ানগর উপজেলা’ জিয়ার নামেই থাকছে ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত রাজধানীতে ‘অভিনন্দন’ বিলবোর্ড সরাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ ঈশ্বরদীতে আগুনে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কা

শিগগিরই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১ সময় দর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বুধবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বললেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই ঢাকা শহরসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগি আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত নিরপেক্ষভাবে (নিমোহ) এই তালিকা তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সাঁড়াশি অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। তালিকাভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসাই এই অভিযানের মূল লক্ষ্য।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সকল সচেতন নাগরিক আমাদের সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই এই অভিযান শুরু হবে বলে জানান মন্ত্রী। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host