1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

পাবনায় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, পাবনা:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৩ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান (করিমন) চালক আবু বকর সিদ্দিক হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর ২ আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলায় এজাহারভুক্ত আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন-রব্বেল (৪০) ও রুবেল (৩০)। কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-রফিকুল (৪৫) ও শিপন ( ৩৮)। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

পাবনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুস সামাদ খান রতন জানান, ২০১৫ সালের ৮ এপ্রিল বিকেলে ঈশ্বরদীতে ভ্যান ভাড়া নেওয়ার কথা বলে আবু বকরকে ফোনে ডেকে নেয় আসামিরা। এসময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাচীর সংলগ্ন ঝোপ থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে আবু বকরের পরিবার। পুলিশ মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রব্বেল, রুবেল, শিপন ও রফিকুল শিপনকে আটক করে।

পুলিশের জেরার একপর্যায়ে রব্বেল ও রুবেল আবু বকরকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে। রফিকুল ও শিপনের নিকট থেকে ছিনতাই হওয়া করিমন উদ্ধার করা হয়। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন শেষে বুধবার মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার অপর আসামি রাব্বির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুস সামাদ খান রতন ও আসামি পক্ষে ছিলেন আবুল কালাম আজাদ রেন্টু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host