1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

ভেনিজুয়েলায় ভারি বর্ষণে পাহাড়ধসে ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩২০ সময় দর্শন

ভেনিজুয়েলার আন্দিজ পর্বতমালা অঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড়ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রাকৃতিক এই বিপর্যয়ের আঘাত বেশি হয়েছে ভেনিজুয়েলার মোকোতিয়েস উপত্যকায়। উপত্যকাটির অবস্থান দেশটির পশ্চিমাঞ্চলে মেরিদা রাজ্যে। পর্যটকদের কাছে জনপ্রিয় এ অঞ্চলে কিছু দিন ধরে টানা ভারি বৃষ্টিপাত হয়।

মেরিদার সার্বিক পরিস্থিতির ওপর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ থেকে নজরদারি করছেন জেহিসন গুজম্যান নামের এক কর্মকর্তা। তিনি ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেরিদার প্রাকৃতিক বিপর্যয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে রাজ্যটির তোভার শহরে বন্যার পানির তোড়ে গাড়ি ও অন্য যানবাহন ভেসে যেতে দেখা গেছে। পাহাড়ধসে গাড়িচাপা পড়ে থাকতে দেখা গেছে কিছু ছবিতে।

২০০৫ সালে ভারি বৃষ্টিপাতের কারণে মেরিদা এলাকায় ৪১ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ ছিলেন ৫২ জন।

এদিকে রাজধানী কারাকাসসহ ভেনিজুয়েলার নানা অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সারা দেশে বৃষ্টিপাতের জেরে ৩৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মাদুরো। এ ছাড়া ধ্বংস হয়ে গেছে ৮ হাজারের বেশি ঘরবাড়ি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host