1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলিগুড়ি করিডোর সুরক্ষায় অমিত শাহ ফের উত্তরবঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে জামায়াত আমীরের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় যেকোনও সময় কঠোর সিদ্ধান্ত আসতে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৬৫ সময় দর্শন

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দেশব্যাপী চলছে সরকারঘোষিত বিধি-নিষেধ। সেই সঙ্গে এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি জেলায় চলছে বিশেষ লকডাউন। তারপরও দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এই ভাইরাস। এর জন্য মানুষের সচেতনতার অভাবকে দায়ী করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সাধারণ মানুষের মধ্যে না সচেতনতা না থাকায় সরকারের বিভিন্ন কর্মসূচি করোনা সংক্রমণের বিস্তার রোধে বিশেষ ভূমিকা রাখতে পারছে না বলে মনে করা হচ্ছে।

এ ব্যাপারে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন অনেকে। গত কয়েক দিন ধরে সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যে সবশেষ বৃহস্পতিবার (২৪ জুন) দেশে ৬ হাজার ৫৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮১ জনের। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট বিভাগও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, “সরকারের প্রস্তুতি আছে, যেকোনও সময় কঠোর সিদ্ধান্ত আসতে পারে।” তিনি বলেন, “সরকার করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনও সময় যেকোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি একই দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করছি।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “আমরা তাদের সুপারিশ অ্যাকটিভ কনসিডারেশনে (সক্রিয় বিবেচনা) নেব। এটি কমানোর জন্য যা করা প্রয়োজন হবে আমরা তা-ই করব।” তিনি বলেন, “আমরা বিভিন্নভাবে সংক্রমণ কমানোর চেষ্টা করছি। স্থানীয়ভাবে বিধি-নিষেধ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন হবে সেটাই আমরা করব।”

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, “যেহেতু সংক্রমণটা ঊর্ধ্বমুখী, দৈনিক সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে গেছে। সরকার পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে যা উপযুক্ত হবে, সেই সিদ্ধান্তই আমরা নেব। পরিস্থিতি বিবেচনা করে যে কোনও সময় আমরা যে কোনও সিদ্ধান্ত নিতে পারব।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host