1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

আইপিএলের সূচি চূড়ান্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৫৯ সময় দর্শন

স্পোর্টস  ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পরই বোঝা গিয়েছিল এবার আইপিএল নিয়ে জোরেশোরে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন হচ্ছেও তাই। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিচ্ছে না আয়োজকরা। তবে ভেতরে ভেতরে ঠিকই সব গুছিয়ে এনেছে তারা।

যার অংশ হিসেবে শুরুতেই আরব আমিরাতকে এবারের আইপিএলের ভেন্যু হিসেবে ঠিক করেছে বিসিসিআই। সে ধারাবাহিকতায় এবার আইপিএলের সূচিও প্রস্তুত করে ফেলা হয়েছে। যা মোতাবেক আগামী ১৯ সেপ্টেম্বর হবে আইপিএলের নতুন আসরের প্রথম ম্যাচ। আর জমজমাট এ আসরের পর্দা নামবে নভেম্বরের ৮ তারিখে।

আইপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন সপ্তাহে বিস্তারিত এক বৈঠকের মাধ্যমে এসব সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানাবে। তার আগেই ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার খবর। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকেও জানিয়ে দেয়া হয়েছে নতুন এই সূচি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘এখনও পর্যন্ত যা ঠিক করা হয়েছে যে, আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর (শনিবার) এবং ফাইনাল ম্যাচ হবে ৮ নভেম্বর (রোববার, ভারতের সাপ্তাহিক ছুটির দিন)। সবমিলিয়ে ৫১ দিনের আয়োজন। যা কি না ফ্র্যাঞ্চাইজি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য বেশ ভালো হবে।’

এদিকে আইপিএলের পরপরই অস্ট্রেলিয়া সফরে চলে যাবে ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবেনে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের চার ম্যাচের টেস্ট সিরিজ। মাঠের খেলা শুরুর আগে ভারতীয় দল যেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার যথেষ্ঠ সময় পায়, তাই আইপিএল বেশি লম্বা না করে ৮ নভেম্বরেই শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

সেই কর্মকর্তা আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরে গিয়ে সে দেশের সরকারের আইন মোতাবেক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে ভারতীয় দল। আইপিএলের ৫১ দিনের সূচির ভালো দিক হচ্ছে, এতে করে একদিনে খুব বেশি জোড়া ম্যাচ থাকবে না। আগের মতোই পাঁচটি জোড়া ম্যাচ আয়োজিত হবে।’

ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষদিকে হতে যাওয়া এই আইপিএলে অংশ নেয়ার জন্য আগস্টের ২০ তারিখেই অনুশীলন শুরু করে দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে করে অন্তত চার সপ্তাহ নিজেদের মতো করে অনুশীলন ও আনুষঙ্গিক গোছানোর সময় পায় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host