1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১৪ সময় দর্শন

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মী মিলে শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় শাহবাগ ও রমনা থানায় বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাসহ বেশ কিছু নেতাকর্মীকে আসামি করে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলা রুজু হওয়ার প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি জানান, প্রেস ক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক রয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host