1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিন অবহেলায় ভাঙ্গুড়ার কাঁচা সড়ক, ৩০ হাজার মানুষের দুর্ভোগ দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই-প্রাণীসম্পদ মন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র হজ পালনে যেসব কাজ বাদ পড়লে ‘দম’ ওয়াজিব সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী সিটি নির্বাচনে একক পথে জামায়াত, তরুণদের প্রাধান্যে ১২ মেয়র প্রার্থী চূড়ান্ত এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন শেষ করতে চায় ইসি ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের বিনানুমতিতে সৌদি আরব অবস্থান করছেন ভাঙ্গুড়ার প্রধান শিক্ষক! আ.লীগের ভঙ্গুর অর্থনীতির ভার আমাদের বহন করতে হচ্ছে-তথ্যমন্ত্রী

দুই হাজার চিকিৎসক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি এ মাসেই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ১২৬৩ সময় দর্শন
চলতি মাসেই চিকিৎসক নিয়োগের বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে। ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিধিমালা সংশোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সরকারি প্রেসের (বিজি) ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনের অনুলিপি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বুধবার জাগো নিউজকে বলেন, ‘৪২তম বিশেষ বিসিএসের বিধিমালা সংশোধন করা হয়েছে। সেটি আমাদের কাছে এসেছে। এ পরীক্ষা শুরু করতে আগামী সপ্তাহে কমিশন বিশেষ সভা করবে। এ সভার দিন আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে। চলতি মাসের মধ্যে বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এদিকে, করোনা মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করবে পিএসসি। এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে ৫ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল।

পিএসসি জানায়, করোনায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ৩৯তম বিসিএসের নন–ক্যাডার থেকে দুই হাজার চিকিৎসক নেয়া হয়। তারা ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন হিসেবে তাদের নিয়োগের সুপারিশ করা হয়।

এছাড়া  করোনায় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host