1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহী এআইটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় এক কৃষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে । এরপর বাড়িতে থাকা নগদ ১ হাজার টাকা, ১৪ আনা স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপার গহনা,একটি টেলিভিশন, ৩টি মোবাইল ফোন ও একটি টেবিল ফ্যান লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক জানান, ডাকাতদল তাদেরকে ধারালো অস্ত্রের (বড় হাসুয়া) মুখে জিম্মি করে নগদ ১ হাজার টাকা, সোনা, রুপা, তিনটি মোবাইল ফোনসহ জিনিসপত্র নিয়ে যায়। তারা সবাই মুখোশ পড়ে ছিল।

খানমরিচ ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, রাতের আধারে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা গহনাপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারকে তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, সেখানে ৪/৫ জন লোক জোরপূর্বক কিছু টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। এটা ডাকাতি না, দস্যুতার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host