1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ সময় দর্শন

বিস্ফোরক মামলায় পাবনার ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হুদা কালুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার(৩০ আগস্ট)এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম।

এর আগে গত শুক্রবার গভীর রাতে ভাঙ্গুড়া পৌরশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল হুদা পৌরশহরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

ওসি জানান, চাটমোহর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় নাজমুল হুদা তদন্তাধীন আসামি ছিলেন। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে পাবনা কারাগারে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host