1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সার সংকটের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, আ. লীগ নেতার গোডাউনে মিলল সার ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ভাঙ্গুড়ায় সার মজুতের অভিযোগে গভীর রাতে গুদাম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকজনতা শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ মীরসরাইয়ে চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জন পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬১ সময় দর্শন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 55.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) উপজেলার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন করে।

দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্ নায়ক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাব-এর আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন প্রমুখ।

কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা ও মনোচিকিৎসক মোহাম্মদ মকছুদ মালেক।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন),হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও আলোচনা হয়।

এতে উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২০ জন অভিভাবক অংশ গ্রহণ করেন। বিদ্যালয়গুলো হলো- পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়,অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় ও জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়। পরে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host