1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

সারিকার জালে সজল!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৪০ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও সারিকা। বেশ কয়েকটি নাটকেই এই দুজনকে জুটি হিসেবে দেখা গেছে। তাদের অভিনীত নাটক দর্শকদেরও পছন্দের তালিকায় রয়েছে।

বেকার যুবক আব্দুন নূর সজল। রুমমেটের জামা পরে চাকরির ইন্টারভিউ দিতে যায়। পথে রিকশার সঙ্গে লেগে সজলের জামার পকেট ছিঁড়ে যায়। যাওয়ার পথে সজলের চোখে পড়ে সারিকার হ্যান্ডব্যাগের ডিজাইন আর তার পকেটের ডিজাইন একইরকম। সজল সারিকাকে অনুরোধ করে তার ব্যাগের ডিজাইনটা তাকে দেয়ার জন্য। সারিকা এতে খুব বিরক্ত হয়। কিন্তু সজল তার পিছু ছাড়ে না।

এক পর্যায়ে সারিকা রাজি হয়, তবে এক শর্তে। শর্তটি হলো, সারিকার বাবা-মা তাকে জোর করে অপছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে দিচ্ছে। যার জন্য বাসা থেকে পালিয়েছে সে। এখন সে তার চাচার বাসায় যাবে। এজন্য তাকে সহযোগিতা করতে হবে। সজল তার শর্তে রাজি হয়।

সারিকা তার চাচার বাসায় সজলকে সঙ্গে নিয়ে যায়। আর চাচা-চাচিকে বলে সজল তার প্রেমিক। সজলকেই সে বিয়ে করবে। সারিকার এমন কাণ্ডে সজল হতভম্ভ হয়ে পড়ে। কোনোভাবেই সজল বিয়ে করতে রাজি হয় না। অন্যদিকে, সারিকাও তাকে ছাড়বে না। তার চাচা-চাচিও সজলকে চাপ দেয়। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ক্রাইসিস মোমেন্ট’। জুয়েল রচিত এ নাটক পরিচালনা করেছেন ফজলুল সেলিম। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host