1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা বড়িসহ সোয়াত ইমন প্রামানিক(২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার(২৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরশহরের ভদ্রপাড়া এলাকার আব্দুর রউফের পুত্র। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি সোয়াত ইমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে । তিনি আরো জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host