1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, জাহাজে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড

ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনাসভা, প্রশিক্ষণ সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল -“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ।

সোমবার (৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ( তরবিয়াত) মুহাম্মদ আলী আজগর।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল গ্রাম গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরে অংশ গ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী, সনদ ও গাছের চাড়া বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host