1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব সরদার মো. আতাউর রহমান খোকন এবং ময়দান দিঘী বাজার কমিটির সভাপতি সরদার মো. জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান মিঠু।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের ও ৪১টি গ্রামের প্রতিনিধিদের হাতে খেলাধুলার গেঞ্জি ও বল বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host