1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের হাতে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সোহেলকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা ছাত্রদল। 

রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে পাবনা জেলা ছাত্রদলের আহবায়ক মো. কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া গেল।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারের মুক্তির দাবিতে থানা ঘেরাও করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে ২০০ শতাধিক গ্রামবাসী। পরে রাত সাড়ে ১০ টার দিকে তাদের আন্দোলনের মুখে পুলিশ ওই যুবলীগ নেতাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দিতে বাধ্য হয়।

এদিকে একটি দায়িত্বশীল পদে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতার পক্ষে ছাত্রদল নেতার প্রকাশ্যে অবস্থান এলাকার রাজনৈতিক অঙ্গনে ছাত্রদল নেতা শরিফুল ইসলাম সোহেলের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হলে জেলা ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতারা জানান, লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host