1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৯ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)  আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুজ্জামান।
কর্মশালায় জিআইএস অ্যানালিস্ট মো. মারুফ খান আকাশসহ স্থানীয়  জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করে ।
এসময় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়নের অগ্রাধিকার, জিআইএস প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host