1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার  ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময় নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত

ভাঙ্গুড়ায় এটিও মিজানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তার যত অনিয়ম তার একটি বর্ণনাসহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। এতে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম,অর্থ আত্মসাৎ এবং অসদাচরণের একাধিক অভিযোগ এনে বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন শিক্ষকরা।

‎প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে দেওয়া উপজেলার সংশ্লিষ্ট ক্লাস্টারের ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক   স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ঐ এটিও শিক্ষক-কর্মচারীদের কর্মপরিবেশ বিঘ্নিত করছেন এবং শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করছেন।

‎ এই আবেদনে আরো উল্লেখ করা হয়, বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পণ্য গ্রহণে শিক্ষকদের চাপ প্রয়োগ করা হয়। অভিযোগ রয়েছে, বাজারমূল্যের চেয়ে বেশি দামে এসব পণ্য গ্রহণে অনীহা প্রকাশ করলে সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ, বিভাগীয় মামলার ভয় এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) খারাপ দেওয়ার হুমকি দেওয়া হয়।

‎এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের স্লিপ ফান্ড ও অন্যান্য বরাদ্দের অর্থ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগও করা হয়েছে। শিক্ষকদের দাবি, যারা এসব দাবিতে সাড়া দেন না, তাদের প্রশাসনিকভাবে হয়রানি করা হয়।

‎আবেদনে আরও বলা হয়েছে, শিক্ষকদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ, সাব-ক্লাস্টার প্রশিক্ষণের অর্থের অপব্যবহার, প্রশ্নপত্র প্রণয়নে উৎকোচ গ্রহণ, শিক্ষকদের ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার এবং জ্বালানি ব্যয় বহনের জন্য চাপ প্রয়োগের মতো ঘটনাও ঘটেছে।
‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শিক্ষক অভিযোগ করেন, বিভিন্ন সভা ও প্রশিক্ষণে তাদের সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা তাদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

‎এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে নির্মিত কিছু সাঁকো ও সেতু নির্মাণে অনিয়ম এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব নির্মাণকাজ স্বল্প সময়ের মধ্যেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

‎শিক্ষকদের অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তা বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) প্রদান ও প্রশাসনিক বিভিন্ন কাজে প্রভাব খাটিয়ে অর্থ দাবি করেন এবং তার অনৈতিক নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে শোকজের মুখোমুখি হতে হয়।

‎অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।
‎এটিও মিজান দেদারসে ঘুষ-দুর্নীতির বানিজ্য চালালেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ায় তিনি কাউকেই পরোয়া করেননা। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক ভাবে বিচার কাজ পরিচালনার সময় এটিও মিজান মেধাবী ছেলে মেয়েদের কম মার্কস দেন। পক্ষান্তরে তার পছন্দমত দুর্বল শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে বিজয়ী করেন। ফলে এবছর জেলায় বেশিভাগ ছাত্র ছা্ত্রী খারাপ করেছে।

‎বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি, ভাঙ্গুরা উপজেলা শাখার সভাপতি মোঃ শোহেব কামাল রতন বলেন, আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবন দুর্বিষহ করে তুলেছে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা । বাধ্য হয়ে আমরা অভিযোগ করছি। কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয় বরং আমরা ন্যায়বিচার প্রার্থী।

‎এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী বলেন, শিক্ষকরা তার কাছে কোনো অভিযোগই দেননি।তবে ঐ এটিও কে কিছু কিছু বিষয়ে পুর্বে সতর্ক করা হকেও তিনি শোনেন নাই।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host