1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ০ সময় দর্শন

প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাড. শিমুল বিশ্বাস এমপি বলেছেন, বিপ্লবের দুই শক্তি ছাত্র ও শ্রমিক শক্তি ঐক্যবদ্ধ রেখে কাঙ্ক্ষিত সাম্যর বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবে লক্ষ্য ছিল বৈষম্যর বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরি করা। এই বিপ্লবে ছাত্র শ্রমিক জনতা এক সাথে রাজপথে না আসা পর্যন্ত আন্দোলন সফল হয়নি। জুলাই আন্দোলনে যে ঐক্য ছিল। আমরা যেন সেই ঐক্য অটুট রাখি। আমাদের সেই ঐক্য যেন কোনো চোরাবালি গ্রাস করতে না পারে। ১৮ বছরের বঞ্চনা পটভূমি তৈরি করেছিল ৩৬ জুলাইয়ে এই লড়াই। খুব কম সময়ে এতো মানুষ জীবন দিয়েছে। ছাত্র শ্রমিক সাধারণ মানুষের এতো বড় ত্যাগ কখনো আমরা বৃথা যেতে দেবো না। যারা প্রকৃত অপরাধী দ্রুত তাদের বিচার করতে হবে। আমাদের মধ্যে অনৈক্য থাকলে অন্যরা সুযোগ নেবে। আমারা যেন নিজেদের মধ্যে দূরত্ব না বাড়াই।

শিমুল বিশ্বাস আরো বলেন, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এই জনপদ ছিল সমৃদ্ধ সংগ্রাম বিপ্লব লড়াইয়ের জনপদ। আমাদের এই ভূখন্ড অনেক সমৃদ্ধ ছিল। আজকের মত এতো ক্ষুধা ও দারিদ্র্যতা ছিল না, এতো অভাব ছিল না। আমরা আমাদের সেই বর্ণাঢ্য অতিথ আমরা ফিরিয়ে আনবো। আমরা বাংলাদেশকে শোষন বঞ্চনা মুক্ত রাখতে ছাত্র শ্রমিক ঐক্য বজায় রেখে সকলের মুখে হাসি ফোটাবো। বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জুলাই আন্দোলনের যোদ্ধা, নেতাকর্মী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয় ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় জেলা পরিষদ চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host