1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের উদ্যোগে প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) দিনব্যাপী কর্মসূচিতে স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাব ও স্কাউট অ্যাওয়ার্ড সেশন এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. আরিফুজ্জামান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা রোভার কমিশনার (ডিআরসি) মীর্জা আলী নাসির, জেলা কমিশনার আবুল কালাম আজাদ, জেলা সম্পাদক জাহিদ হাসান, জেলা সহকারী কমিশনার কেয়া মাসুদ, জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা, উপজেলা কমিশনার হাবিবা খন্দকার ইভা প্রমুখ।

কর্মসূচির শুরুতে রেজিস্ট্রেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

শাপলা কাব অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন প্রোগ্রাম চিফ ও জেলা স্কাউটসের সহসভাপতি মো. মোখফুল হোসেন।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা ও উপজেলা কাব লিডার আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা।

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) মো. গোলাম রাব্বী।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী স্কাউটদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের ডে-ক্যাম্প শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host