1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ০ সময় দর্শন

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে ওমান। দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) আল ধাহিরাহ শাখা ‘অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির অধীনে’ এ আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার ওএএ এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজার্ভারের খবরে বলা হয়, ওমানের কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তারা চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ইস্যু করা অনুমোদনের ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ওমানের কৃষকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অ্যাসোসিয়েশনের আল মুরতাফার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। যদি আবেদনে কোনো ধরনের অসঙ্গতি থাকে তাহলে এটি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া আবেদনকারীদের বার্ষিক ফি দেওয়ার প্রমাণ এবং কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট দেখাতে হবে। এর সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের একটি বৈধ অনুমোদনপত্র এবং অন্যান্য কাগজপত্র দেখাতে হবে।

ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের (সানাদ) স্বত্বাধিকারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, সবমিলিয়ে ৫ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আর এগুলোর সুবিধা শুধুমাত্র ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরাই পাবেন। শ্রমিকদের এ কোটা আবার গভর্নমেন্ট পর্যায়ে ভাগ করা হবে। এতে করে একটি অ্যাসোসিয়েশন ৩৩০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host