1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার  ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময় নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত

ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন

ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

বৃহস্পতিবার রাতে  ভাঙ্গুড়া প্রেসক্লাবে পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আলী আছগর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময়  তিনি আগামী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ও তাদের  পরিচয় করিয়ে দেন।

এমপি আলী আছগর বলেন, যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জামাত কেন্দ্রীয়ভাবে এসব প্রার্থী মনোনয়ন দিয়েছে । তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে মতামত তুলে ধরেন।

জামাতি ইসলামী বাংলাদেশ আগামী ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক অধ্যক্ষ আহমেদ হালিম মাজহার নূরকে চেয়ারম্যান,সহকারী অধ্যাপক আবুল হাশেম কে ভাইস চেয়ারম্যান ও ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাফিজ উদ্দিন বাহার কে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জামাত দলীয় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার জানান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘোষিত প্রার্থীদের নাম নিয়ে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে বলে জামাতের উপজেলা আমির মো: মহির উদ্দিন দাবি করেন।

এ সময় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু(ইত্তেফাক),সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান ফারুক(আমার দেশ),সহসভাপতি বিকাশ কুমার চন্দ(করতোয়া),যুগ্ম সম্পাদক মো: আব্দুর রহিম(কালবেলা), মো: মাসুদ রানা(কালের কন্ঠ),ময়নুল হক(ইনকিলাব),সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ(আলোকিত বাংলাদেশ),সহসাংগঠনিক সম্পাদক মানিক হোসেন(খোলা কাগজ),প্রচার সম্পাদক মেহেদী হাসান(দৈনিক বাংলা),কোষাধ্যক্ষ মজিবর রহমান(সংগ্রাম),দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনছারী(দৈনিক জীবন কথা),কার্যকরি সদস্য সাহিবুল ইসলাম পিপুল(যুগান্তর),মাসুদ হাসান বুলবুল(মানবজমিন),সাংবাদিক নাহিদ হাসান(দৈনিক চলনবিল)সাংবাদিক দর্পন,সাংবাদিক হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host