1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

ক্ষমতার ভার জনগণের হাতে নিতে গণভোট জরুরি, অংশগ্রহণের আহ্বান রিজওয়ানার

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮০ সময় দর্শন

রাষ্ট্রের প্রকৃত সংস্কার এবং ক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে হলে গণভোটে সক্রিয় অংশগ্রহণ ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সচেতনভাবে ভোট না দিলে সমাজে কাঙ্ক্ষিত ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ দীর্ঘ সময়ের জন্য হারিয়ে যেতে পারে।

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে রোববার (১১ জানুয়ারি) এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

রিজওয়ানা হাসান বলেন, শুধু স্বৈরাচার বিদায় নিয়েছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশের ইতিহাস বলছে, স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হলেই সঙ্গে সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রকে টেকসই করতে হলে প্রতিটি নাগরিককে নিজের ভোটাধিকার সম্পর্কে সচেতন হতে হয়।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তরুণ সমাজ বড় একটি ভোটার অংশ। যে তরুণেরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে পরিবর্তনের পথ তৈরি করেছে, তারাই সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্ত করবে। “যদি সত্যিই সংস্কার চান, তাহলে গণভোটে যেতে হবে। হ্যাঁ বলতে হবে। চুপ করে বসে থাকলে বা নিষ্ক্রিয় থাকলে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আমরা হারাবো,” বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গণভোটকে ঘিরে ভয়ভীতি দেখানোর কিছু আলামত ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। তবে এই ভয় জয় করেই জুলাই-আগস্টে আন্দোলন সফল হয়েছিল। “এই ভয়কে আবারও জয় করতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয় জয় করেছে, এবারও পারবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খানও। তিনি বলেন, “নির্যাতন আর আয়নাঘরের সময়ে ফিরে যেতে না চাইলে গণভোটে অংশ নিতে হবে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনও মাথানত করবে না, এটিই আমাদের আকাঙ্ক্ষা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host