1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

গণভবনের সামনে গ্যাস লাইনে লিকেজ, ঢাকাজুড়ে সংকট আরও তীব্র

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ সময় দর্শন

তুরাগ নদের নিচে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের গ্যাস সংকট সামাল দিতে না পারার মধ্যেই রাজধানীতে নতুন করে দুঃসংবাদ এলো। মিরপুর রোডে গণভবনের সামনে গ্যাস লাইনের একটি গুরুত্বপূর্ণ ভাল্ভ ফেটে লিকেজ দেখা দেওয়ায় ঢাকার বড় একটি অংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে। এতে কয়েক দিন ধরে চলমান গ্যাস ভোগান্তি আরও বেড়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শনিবার (১০ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের একটি ভাল্ভ ফেটে যাওয়ায় লিকেজ তৈরি হয়েছে। মেরামতের কাজ করতে গিয়ে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভাল্ভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে।

এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে বলে জানিয়েছে তিতাস। কর্তৃপক্ষ বলছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভাল্ভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।

এই নতুন সমস্যার আগে থেকেই ঢাকায় গ্যাস সংকট চলছিল। বুধবার (৭ জানুয়ারি) আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে প্রধান বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পাইপলাইন মেরামত করা হলেও ভেতরে পানি ঢুকে যাওয়ায় চার দিনেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি।

এর ওপর গণভবনের সামনে নতুন করে চাপ কমানোয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। রাজধানীর অনেক এলাকায় চার দিন ধরে চুলা জ্বলছে না বলে অভিযোগ করছেন বাসিন্দারা। বিশেষ করে গাবতলী থেকে আসাদ গেট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গ্যাসের জন্য হাহাকার চলছে।

কিছু এলাকায় নিভু নিভু আগুন জ্বললেও তাতে রান্না করা যাচ্ছে না। ফলে অনেক পরিবার ইলেকট্রিক চুলা, রাইস কুকার কিংবা ইলেকট্রিক কেটলির ওপর নির্ভর করছে। কেউ কেউ বাইরে থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন।

এদিকে এলপিজি ব্যবহারকারীরাও বিপাকে পড়েছেন। বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না, আর কোথাও পাওয়া গেলেও আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তবে পাইপলাইনের ভেতরে পানি ও নতুন লিকেজের কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host