1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

চাটমোহরে এমএমএসের লেসন লার্নিং ওয়ার্কসপ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ সময় দর্শন

পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওয়তায় বেসরকারি সংগঠণ মানব মুক্তি সংস্থার (এমএমএস) আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) সকালে লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত ওয়ার্কসপে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মতিয়ার রহমান।

এমএমএসের প্রজেক্ট ফোকাল মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার।

বিশিষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান,গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শফিউল ইসলাম ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য দেন এমএমএসের কর্মকর্তা সুরুজ্জামান।

ওয়ার্কসপে আদিবাসীদের জীবনমান উন্নয়নসহ তাদের চাওয়া বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন,উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি আনন্দ লোহার,সাধারণ সম্পাদক রতন সরদার,সাবেক সভাপতি কর্ণ মুরারী,সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভুঁইমালী,ভক্তি রানী মাহাতো,অন্তরা রানী মন্ডল,পূর্ণিমা বসাক,পুষ্প রানী মাহাতো,রুপন মন্ডল,সুজন কর্মকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host