1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ইন্টারনেট বন্ধ করে সহায়তা: সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান-এর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এদের মধ্যে পলক, আনিসুল হক এবং সালমান এফ রহমান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন।এর আগে গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।

যেখানে বলা হয়, জুলাই আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। আর এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, এই ইন্টারনেট বন্ধ করা হয় বিশ্বের কাছে গণহত্যার তথ্য আড়াল করার জন্য। এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host