1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ফসলি জমির মাটি কেটে বিক্রি; ৩ জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ ত্যাগ করলেন যুবদল সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার-টিআইবির গবেষণা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমেদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৪ সময় দর্শন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আসন্ন জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে এবং আশা করা হচ্ছে এনসিপিসহ সংশ্লিষ্ট দলগুলোও শেষ পর্যন্ত যুক্ত হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমার জানা মতে, এনসিপি ও কয়েকটি বাম রাজনৈতিক দল সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি, তবে স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত রয়েছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন।”

জুলাই সনদ নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।” তাঁর দাবি, “জুলাই যোদ্ধাদের নামে কিছু ছাত্র নামধারী ও উশৃঙ্খল ব্যক্তিকে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে। এসব কাজ ফ্যাসিস্ট সরকারের সহযোগীরাই করছে।”

তিনি আরও বলেন, “আমরা ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই। সত্যিকার অর্থে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে এই মূল্যবোধগুলো রক্ষা করা জরুরি।”

সালাহউদ্দিন আহমেদ নির্বাচনকে সামনে রেখে সকল পক্ষকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। তাঁর ভাষায়, “গণতন্ত্রের মধ্যে মতভেদ থাকবে, সেটাই স্বাভাবিক। তবে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা বজায় রাখতে পারলে রাজনীতি আরও পরিণত হবে।”

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host