1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ফসলি জমির মাটি কেটে বিক্রি; ৩ জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ ত্যাগ করলেন যুবদল সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার-টিআইবির গবেষণা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

বর্তমানে সবচেয়ে বড় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন: বিএনপির দুদু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ সময় দর্শন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে যোগ দিয়ে বললেন, “বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।”

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছেন। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন’-অভিযোগ করে বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, তারা যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে- তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করবে।

‘দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে। আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে-উল্লেখ করেন বিএনপির এ নেতা।

‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করেছে। যে কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তারা যদি সুষ্ঠু নির্বাচন দিতো, দেশে গণতন্ত্র রাখতো- তাহলে তাদের এ করুণ পরিণতি হতো না’-এমনটি মনে করেন শামসুজ্জামান দুদু।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host