1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ১০, বাড়ি ঘর ভাংচুর লুটপাট

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৪০ সময় দর্শন
সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি ও চক কোবদাসপাড়া মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফার বাড়ি, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুসের বাড়ি, কোহিনুর বেগমের বাড়ীসহ  ১২টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় হান্নান, রন্জু, নাইম,রেজুয়ান, সামি, পারভেজ শাহাদতসহ ১০ জন আহত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ওই এলাকায় গেলে এমন দৃশ্য ছিল চোখে পড়ার মত।
সরজমিনে গিয়ে দেখা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দত্তবাড়ি ও চক কোবদাসপাড়া মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ৫দিন ব্যাপী চলা এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দফায় দফায় সংর্ষের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, আমার বাড়িসহ ১২টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমি এর সঠিক বিচার দাবি করছি।
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ী মুসার নেতৃত্বে মোস্তাকিন, সোহেল, ফরিদ, মিদুল, বাবলু, মিলনসহ ৩০/৪০ জন বখাটে সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়। এসময় তারা আমার বাড়ীর আসবাবপত্র ভাংচুর ও সোনার গহনা লুটপাট করে, সেই সাথে আমার বাড়ীতে গুলিবর্ষন করে। সঠিক তদন্ত করে সঠিক বিচার তিনি।
সিরাজগঞ্জ সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত গোলাম মোস্তফা বলেন, গত ৫ দিন ধরে দুই মহল্লায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এঘটনায় উভয় বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host