1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫১০ সময় দর্শন

করোনা পরিস্থিতিতে আটকে থাকা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ মঙ্গলবারের মধ্যে ঘোষণার কথা থাকলেও এখনো ঘোষণা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রেস কনফারেন্সের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে এটি নিয়ে কাজ চলছে। সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানানো হবে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, সোমবার (৫ অক্টোবর) বা মঙ্গলবার (৬ অক্টোবর) এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেয়া হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায় থেকে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা এ সপ্তাহের শেষদিকে শিক্ষামন্ত্রী জানিয়ে দেবেন। গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছিলেন, শিক্ষার্থীরা যেন প্রস্তুতি নিতে পারেন সেজন্য অন্তত চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। এরপর শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host