1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী পেলো ৮০ পরিবার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৫১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৩ মার্চ ) বিকেলে উপজেলার ৮০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে পৌরসভার মন্ডল মোড় এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল- এক কেজি খেজুর, দুই কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি মুড়ি,দুই কেজি ডাল ও এক লিটার তেল।

এসময় শরৎনগর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ সোহেল আজিজ মো. মহসিন আলী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম, আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সেক্টর প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন,প্রভাষক জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের ভাঙ্গুড়া এলাকার প্রতিনিধি মাহমুদুল হাসান মামুন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় দরিদ্র মানুষগুলোর কষ্টের শেষ নেই।

তাদের কথা ভেবে পবিত্র রমজান মাসে আস-সুন্নাহ্ ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host