1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

গাজনার বিলে পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৯৩ সময় দর্শন

চলতি মৌসুমে পাবনার সুজানগরের এক সময়ের প্রচণ্ড খরস্রোতা ঐতিহ্যবাহী গাজনার বিলের অধিকাংশ জমি শুকিয়ে যাওয়ায় আবাদ করা হয়েছে মৌসুমী পেঁয়াজ। আর বিলের জমিতে আবাদ করা ওই পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারি এবং ব্যক্তি মালিকানা মিলে প্রায় ৬ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠা ওই গাজনার বিলে এক সময় সারা বছর পানি থৈথৈ করতো। সে সময় উপজেলার মৎস্যজীবীরা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। কিন্তু কালের আবর্তনে বর্তমানে বিলটিতে আর সারা বছর পানি থাকেনা। বছরের ৬ মাস পানি থাকলেও আর ৬ মাস শুকনা থাকে। চলতি মৌসুমে বিলের বেশিরভাগ উঁচু এলাকা শুকিয়ে গেছে।

ফলে বিলপাড়ের কৃষকেরা শুকিয়ে যাওয়া ওই জমিতে মৌসুমী পেঁয়াজ আবাদ করেছেন। এ বছর গাজনার বিলে বিভিন্ন জাতের ১০হাজার ৫‘শ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। বিশেষ করে লালতীর কিং, তেহেরপুরী, সুপার কিং ও হাইব্রিড কিং জাতের পেঁয়াজের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলপাড়ের বামুন্দি গ্রামের কৃষক আজাহার আলী বলেন এ বছর হাইব্রিড কিং বিঘাপ্রতি ফলন ১০০ থেকে ১২০মণ এবং লালতীর কিং, তেহেরপুরী ও সুপার কিং বিঘাপ্রতি ৮০ থেকে ৯০মণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। একই এলাকার কৃষক সাইদুল ইসলাম বলেন গাজনার বিলের অধিকাংশ জমিতে লালতীর কিং, তেহেরপুরী, সুপার কিং ও হাইব্রিড কিং জাতের পেঁয়াজ আবাদ করা হয়েছে। আশা করছি ওই চারটি জাতের পেঁয়াজেরই বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন চলতি মৌসুমে গাজনার বিলে মাছের দেখা না মিললেও বিলের উঁচু জমিতে পেঁয়াজ আবাদ করার দৃশ্য চোখে পড়ার মতো। আশা করছি গাজনার বিলের পেঁয়াজে কৃষকের ভাগ্য বদলে যাবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host