1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৪ সময় দর্শন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি) কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না, বরং প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন।

রোববার  (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, “আমরা নির্বাচন কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই এবং সবার সহযোগিতা চাই।”

এ সময় সিইসি অতীতের নির্বাচন কমিশনের নানা বিতর্ক ও তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে বলেন, “রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার ফলেই এত বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে হবে।” তিনি আরও বলেন, “এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের নয়, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানেই রাজনৈতিক প্রভাব ক্ষতিকর প্রভাব ফেলেছে।”

নাসির উদ্দিন বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ওপর নির্ভর করা সম্ভব নয়। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীরা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। মিডিয়ার মাধ্যমে আমাদের কাজ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়, তাই সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

উল্লেখ্য, অনুষ্ঠানে সিইসি তিন সাংবাদিককে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কারে সম্মানিত করেন। পুরস্কৃত সাংবাদিকরা হলেন: দৈনিক ইত্তেফাকের সাইদূর রহমান (প্রিন্ট মিডিয়া), ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ (টিভি মিডিয়া) এবং বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব (অনলাইন ক্যাটাগরি)।

এছাড়া অনুষ্ঠানে আরএফইডির সভাপতি ইকরামুল হক সায়েম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনার কাজী হাফিজ, এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host