1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নির্বাচন কমিশন রাজনীতিতে ঢ়ুকতে চায় না-সিইসি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ সময় দর্শন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যোগ দিয়ে বললেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢ়ুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এ কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ীই ভোটের দিকে এগুচ্ছে ইসি।

সিইসি বলেন, আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ। ৬৫ হাজার লোকবল কাজ করবে। আমরা হিউজ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। ভোটার নিয়ে সন্দেহ দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবো। আশা করি, সবার সন্দেহ দূর হবে, ইনশাআল্লাহ।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host