1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে, যার ফলে রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী ফ্ল্যাট জালিয়াতির মামলা: টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে, গণতন্ত্রেই সমৃদ্ধির পথ: স্পিকার গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ভাঙ্গুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো হয় বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করেন। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। শেষ খবর বেলা ৩টা পর্যন্ত চলছে থেমে থেমে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।

এদিকে এ বিষয়ে জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়াদের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host