1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

সংস্কারের জন্য সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে:প্রধান নির্বাচন কমিশনার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ সময় দর্শন

রোববার ভোটার তালিকা হাল নাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কমর্শালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংস্কারের জন্য দেশের আইন এবং সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার, আপনারা দেখেছেন ১৫ টা রিফর্মস কমিশন হয়েছে। তার মানে কী বদলাতে হবে আমাদের। অতীতকে বদলায়ে উপযুক্তভাবে যাতে বিদ্যমান চাহিদার সাথে খাপ খায়, সেভাবে যাতে সব কিছু পুনর্গঠিত হয়, সংস্কার হয় সে লক্ষ্যেই কিন্তু সরকার কর্তৃক ১৫টা সংস্কার কমিশন গঠন হয়েছে।

তিনি বলেন, সরকারি যে কোন ‘রিফর্মস’ করতে গেলে অনেক বিধি বিধান, আইন কানুন ‘অনেক জায়গায় হাত দিতে হয়, না হলে কোন জায়গায় আটকে থাকলে, আইন কানুনে আটকে থাকলে তো অনেক কাজ এগিয়ে নিতে পারবো না। সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলা দেবে, প্রপোজালগুলা যেগুলা গৃহীত হবে – সেগুলা একোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কন্সটিটিউশনে হাত দিতে হবে।

নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেয়া আমাদের কমিটমেন্ট। জাতি এতোদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের বঞ্চনার কষ্ট আমরা দূর করতে চাই। বঞ্চনা ঘোচাতে এসেছি আমরা।এসয় আরও কয়েকজন নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে কথা বলেন।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে। ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ তৈরি হয়েছে, সেখান থেকে এবার ইসি বেরিয়ে আসতে পারবে দাবি করে তিনি বলেন, মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল, তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে, তা পুনরুদ্ধারে যা যা করা লাগে, তার সবটুকুই করবে নির্বাচন কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host