1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে ১০ জনের মৃত্যু কৃষিকে লাভজনক করতে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে: রাষ্ট্রপতি ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল

রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ সময় দর্শন

গত ৩দিন ধরে  কুড়িগ্রামের রাজারহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। শীতের দাপটে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত  ঘনকুয়াশায় ঢেঁকে গেছে পুরো উপজেলা।

শুক্রবার(৩ডিসেম্বর) সকাল ৬টায় রাজারহাট উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।

দিনের বেলা সুর্যের উত্তাপ না থাকায় সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসে তাপমাত্রা নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভুত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিড়ম্বনায় পড়েছে অতি দরিদ্র খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবিরা। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন লোকজন বাইরে বের হচ্ছে না। গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,  শুক্রবার(৩ডিসেম্বর) সকাল ৬টায় রাজারহাট উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতকালীন সময়ে তাপমাত্রা উঠানাম করবে। তবে এ অবস্থা আরও ২/৩দিন থাকতে পারে বলে তিনি জানান।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host