1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

ভাঙ্গুড়ায় “প্রজন্ম ২৪” ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৮ সময় দর্শন

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় প্রজন্ম ২৪ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ(১৬ ডিসেম্বর) সোমবার উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর তিনতারা খেলার মাঠে স্থানীয় প্রজন্ম ২৪ নামের একটি সামাজিক সংগঠন এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলার উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ।

নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় হান্ডিয়াল ক্রিকেট ক্লাব ও গোবিন্দপুর ক্রিকেট ক্লাব অংশ নেয়। খেলায় হান্ডিয়াল ক্রিকেট ক্লাব গোবিন্দপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হন্ডিয়াল ক্রিকেট ক্লাবের আব্দুল মোমিন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার আতাউর রহমান খোকন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, বিএনপি নেতা আতাউর রহমান আতা প্রমুখ।

আয়োজকরা জানান,টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে ২৮ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার ২৪ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার হিসেবে ভাই ভাই খেলাঘরের পক্ষ থেকে একটি টিশার্ট পুরস্কার হিসেবে দেওয়া হবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হচ্ছে সৈনিক টুরস এন্ড ট্রাভেলস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host