1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার সৌদি আরবের মক্কা ও জেদ্দায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি হামের উপসর্গে মৃত্যু আরও ৮ জন আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ সময় দর্শন

করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৬ লাখ অতিক্রম করেছে। একইসাথে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন সংখ্যা ১৩ লাখ অতিক্রম করেছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন প্রকার কাগজপত্র দাখিল/আপলোড করতে হয়না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করার জন্য করদাতাদের নিকট থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্লাটফর্মটি সম্মানিত করদাতাদের নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাঁদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

একইসাথে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয় (Adjustment of Tax Refund) করার সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ব-সধরষ এর মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সকল করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে সুষ্ঠুভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলা বিহীন সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য আহবান জানাচ্ছে।

বাসস

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host