1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

গাজনার বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ সময় দর্শন

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারী ও বেড় জালের পাশা-পাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে ৪/৫‘শ মৎস্যজীবী রয়েছে।

ওই সব মৎস্যজীবীরা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী বেড়, ও খড়া জাল দিয়ে মাছ শিকার করার পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে রুই এবং কাতলাসহ বিভিন্ন প্রকার মাছ শিকার করছে। বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা বাদশা শেখ জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী প্রথমে বিলের নির্দিষ্ট একটি জায়গার চারপাশ বেড় জাল দিয়ে ঘেরাও করে। এরপর তারা ঘেরাওকৃত জায়গার মাঝে ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছেড়ে দেয়। এতে ওই জায়গার মাঝে থাকা রুই, কাতলা এবং বানসহ অন্যান্য মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ভেসে উঠে।

এ সময় তারা সহজে ওই মাছ শিকার করে। একই এলাকার বাসিন্দা আলহাজ খান বলেন মৎস্যজীবীরা প্রতিদিন দুপুরে এবং রাতে বিল থেকে ক্ষতিকর গ্যাস ট্যাবলেট দিয়ে ওই মাছ শিকার করে প্রকাশ্যে উপজেলার হাট-বাজারে বিক্রি করছে। বিশেষ করে এ ব্যাপারে দেখার কেউ না থাকায় মৎস্যজীবীরা প্রতিদিন অবাধে বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার ও স্থানীয় হাট-বাজারে বিক্রি করে থাকে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খান বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে বিলে অভিযান চালিয়ে ওই সকল মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host