1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ সময় দর্শন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে জানিয়েছেন, “গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।”

সড়কমন্ত্রী বলেন, “স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিচ্ছে না। গত ৭দিনে আমি তা দেখিনি। বরং কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে। যাত্রী চাপ আছে।”

তিনি বলেন, “নিয়মের কোনো ব্যত্যয়, সংশয় নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই। আমরা ২৪ ঘণ্টা তৎপর আছি।”

তবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না।

‘ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host