1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নসরুল্লাহ’র মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ সময় দর্শন

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার তাদের নেতা হাসান নসরুল্লাহ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।এর একদিন আগে ইসরাইল এক বিমান হামলায় তাকে ‘খতম’ করেছে বলে দাবি করে। বৈরুত থেকে এএফপি জানায় হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যিদ হাসান নসরুল্লাহ তার মহান, অমর শহিদ সঙ্গীদের সঙ্গে যোগ দিয়েছেন, প্রায় ৩০ বছর ধরে যাদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে তিনি অন্য গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ‘বৈরুতের দক্ষিণ শহরের কাছে বিশ্বাসঘাতক জায়নবাদি হামলায় শহিদ হয়েছেন।লেবাননের রাজধানী বৈরুতে এএফপির সাংবাদিকরা এক পথচারীকে ‘ওহ আল্লাহ’ বলে আহাজারি করতে শুনেছেন, আর হিজবুল্লাহর পক্ষ থেকে এ খবর ঘোষণার পরপরই নারীরা রাস্তায় নেমে মাতম করেন।

এই ক্যারিশম্যাটিক ধর্মীয় নেতার মৃত্যুর খবরে বৈরুতে বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এএফপির একজন সংবাদদাতা রাস্তায় কালো বোরকা পরা এক নারীকে চিৎকার করে বলতে শুনেছেন, ‘ওদের বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা বলছে, সাইয়্যিদ (নসরুল্লাহ) ভালো আছেন। ‘

২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধের পর এটি সবচেয়ে তীব্র হামলা। বৈরুতের দক্ষিণ ও এর কাছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে শনিবার রাতভর ইসরাইলি বিমান ব্যাপক গুলি বর্ষণ করে। ২০০৬ সাল থেকে নসরুল্লাহকে জনসমক্ষে দেখা যায়নি বলা চলে।ইসরাইলি হেলিকপ্টার গানশিপে তার পূর্বসূরি আব্বাস আল-মুসাভি নিহত হওয়ার পর ১৯৯২ সালে ৩২ বছর বয়সে তিনি হিজবুল্লাহর মহাসচিব নির্বাচিত হন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host