পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ৩ টার দিকে পৌরশহরের সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত যুবক ওই এলাকার রজব শাহ-এর ছেলে। পরে তাকে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখা হবে।