পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ-এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জানা যায়, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলায় আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চৌকশ কর্মকর্তা মো. আব্দুর রউফ।
বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, প্রশিক্ষিকা আফরোজা খাতুন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার ওমর ফারুক, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক, ওয়ার্ড দলনেত্রী রেশমা খাতুন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা আব্দুর রউফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
বিদায়ী আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, ভাঙ্গুড়া উপজেলায় জানি না নিজের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। এ উপজেলায় যোগদানের পর থেকেই আনসার-ভিডিপি’র ভাতাভোগী সদস্যসহ সবার সহযোগিতায় কাজ করার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। সবাই যে ভালোবাসা দেখিয়েছেন তা আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে।